• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চরফ্যাশনে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২




চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সুমা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সৌদি হাসপাতাল রোডের মাথা বেরীবাঁধের উপর এ ঘটনা ঘটে। নিহত সুমা চর মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ সুমনের শিশু কন্যা।

দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বেড়িবাঁধ এলাকায় দৌঁড়ে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশা চাপায় ওই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক অটোরিকশাটি আটক করেছেন। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি