• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন মুনতাসীর আলম চৌধুরী রবিন। যুব প্রশিক্ষণ কেন্দ্র-ভোলায় ৩ মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর

ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান

NEWS ROOM / ২৭ বার ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মাকসুদুর রহমান। গতকাল রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মাকসুদুর রহমান ভোলা সদরের একজন সুপরিচিত মুখ ছিলেন। তিনি যুবদল নেতা কবির নকতির বড় বোনের স্বামী হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তাঁর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের আবহ সৃষ্টি হয়।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি