• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ কর্তৃক স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের মাঝে টি-শার্ট বিতরণ

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সামাজিক স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুন) ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন কর্তৃক স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত উদ্ধার কর্মীদের মাঝে এ টি-শার্ট বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ টুরিস্ট পুলিশ কলকাতা জোনের পর্যটক হেল্প ডেক্সের সামনে জিরো পয়েন্টে এ টি-শার্ট বিতরণের আয়োজন করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যাটকরা সমুদ্রে গোসলে নেমে অসতর্কতাবশত: সমুদ্রের তীর হতে দূরে চলে যায় । আবার অনেক সময় সাঁতার না জানার কারণে সমুদ্রের ঢেউ এ হাবুডুবু খায়। অনেক সময় পর্যটকরা গোসল করতে নেমে আবেগে আত্মহারা হয়ে সমুদ্র তীর হতে সমুদ্রের ভিতরে চলে যায়। তখন তারা সকলেই বিপদের মধ্যে পতিত হয়। বিপদগ্রস্ত এই পর্যটকদের তৎক্ষণাৎ দ্রুততার সহিত উদ্ধার করে তীরে নিরাপদে নিয়ে আসার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতের স্পিড বোড ও বীচ বাইক ব্যাবসায়ী লিটন খানের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তারা অনেক পর্যাটকদের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা হতে রক্ষা করেছে। উদ্ধারকারী স্বেচ্ছাসেবী এই দলটি সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশের নির্দেশনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছিল। ১২ জনের একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে যে কোন উদ্ধার অভিযান,পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সকল ধরনের পর্যটন বান্ধব কর্মসূচিতে তারা টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নকে সহায়তা করে যাচ্ছে।

তাদের কাজে গতিশীলতা আনতে ও উৎসাহিত করতে উৎসাহ এবং কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা যাতে উদ্ধারকারী দলকে সহজে চিনে তাদের সাহায্য নিতে পারে সেজন্য কুয়াকাটা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ তাদের মাঝে টি-শার্ট বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ উদ্ধার কর্মীদের কাজের ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কাজের ধারাবাহিকতা বজায় রেখে পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান । তিনি উদ্ধারকর্মীদের উদ্ধার অভিযানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। উদ্ধার কর্মীদের উদ্ধার অভিযানে টুরিস্ট পুলিশ সব সময় পাশে আছে এবং থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবু শাহদাৎ মোঃ হাচনাইন পারভেজ, পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্থানীয় পর্যটক স্টেক হোল্ডার গন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি