• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

এহন নতুন কম্বল গায় দিয়া আরামে ঘুমাইতে পারুম

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

স্বামী ও পোলা-মাইয়া (ছেলে-মেয়ে) কিছুই নাই। দুনিয়াতে আপন বলতে কেউ নাই। পরের বাড়িতে ওরকাইত থাহি। মাইনষের তোন খুইজা খাই। শীতে রাইতে ছেড়া খাতা গায়ে দিয়া ঘুমাইতে পারি না। এহন নতুন কম্বল গায় দিয়া শান্তিতে ঘুমাইতে পারুম। যারা কম্বল দিছে আল্লাহ তাগো ভালো করুক। ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যলায় থেকে নতুন কম্বল পেয়ে অশ্রæসজল নয়নে কথাগুলো বলছিলেন সত্তোর্ধ বৃদ্ধা রেনু বেগম। রেনু বেগমের নিজের কোনো যায়গা-জমি ও বাসস্থান নেই। স্বাধীনতার আগে তাঁর স্বামী ও একমাত্র ছেলের মৃত্যু হয়। নিজের ঘরভিটাটিও মেঘনার ভাঙনে বিলীন হয়েছে বহু বছর আগে। সে এখন অন্যের জমিতে থাকেন। নতুন কম্বল পেয়ে তাঁর মুখে হাঁসি ফুটে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লার নিজ উদ্যোগে চার শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল এরফানুর রহমান মিথুন মোল্লা, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জুয়েল, সহ-সভাপতি শ্যমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদার,

যুগ্ম সাধারণ সম্পাদক তানবির আহমেদ রনি, ফরহাদ হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি