• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

অসীম সাহসী নারীদের সংগ্রামের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

NEWS ROOM / ১২৫ বার ভিউ
আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

অসীম সাহসী নারীদের সংগ্রামের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

বিএসএমএমইউ’র গাইনি ওয়ার্ডকে অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর নামকরণ করা হবেঃ উপাচার্য

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আর্ত মানবতার সেবায় সমাজ বিনির্মাণে এদেশের নারীরা সর্বদা আন্তরিক। তিনি বলেন, অসীম সাহসী নারীদের আজীবন সংগ্রামের কারণেই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

তিনি আজ রাজধানী ঢাকার শাহবাগস্থ জাতীয় জাদুঘরে অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদ কর্তৃক আয়োজিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ এবং উপ উপাচার্য মোঃ জাহিদ হোসেন।

অনুষ্ঠানে দুদক কমিশনার ও অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সভাপতি ড. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাজমুল করিম মানিক এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃ লতিফা শামসুদ্দিন।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, অধ্যাপক ডা. জোহরা কাজী দীর্ঘ, বর্ণাঢ্য ও কর্মময় জীবনে একাগ্রভাবে আর্ত মানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি ভাষা আন্দোলনে ও মহান মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসাসেবা প্রদান করেছেন। ঢাকা মেডিকেলে তিনিই প্রথম মহিলাদের আলাদাভাবে চিকিৎসাসেবা পাওয়ার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হলে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সফল কর্মের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে অধ্যাপক ডা. জোহরা কাজী বেঁচে থাকবেন।

ডাঃ কাজী জোহরার আদর্শে চিকিৎসকরা অনুপ্রাণিত হলে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু প্রতিরোধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকগুলো অর্জন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বস্তরে নারীরা সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরাসরি নির্বাচিত হয়ে ও সংরক্ষিত মহিলা আসনের মাধ্যমে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করারও সুযোগ পাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ডা. জোহরা কাজী মা ও প্রসূতি চিকিৎসায় সারাজীবন কাজ করছেন। তার অবদানের কথা স্মরণ করে এই বিশ্ববিদ্যালয়ের মা ও প্রসূতি বিভাগের ওয়ার্ডকে অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী নামকরণ করা হবে।

স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি