• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

NEWS ROOM / ১৩৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩

হাসনাইন আহমেদঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মডেল মসজিদগুলো উদ্বোধন করেন।

সে সাথে ভোলার লালমোহন তজুমদ্দিন এর দুটি মসজিদ উদ্বোধন করা হয় লালমোহন, উপজেলা মডেল মসজিদ মিলনায়তন থেকে সরাসরি যুক্ত থেকে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রত্যেক ধর্মের মানুষ আজ নিরাপদ জীবন যাপন করছে । বঙ্গবন্ধু যেমন ধর্মের জন্য ব্যাকুল ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে আসছেন।

তাই সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলা প্রশাসক তৌহিদ -ই- এলাহি, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানসহ লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ওলামায়ে মাশায়েখ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি