সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকল দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যানরা জেলে কার্ডের চাল এবং ভিজিডি কার্ডের চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।