• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র

বোরহানউদ্দিনে মাদক সেবনের দায়ে আটক-১, ১৫ দিনের কারাদণ্ড

NEWS ROOM / ১১৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি), রনজিৎ চন্দ্র দাস নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চকঢোষ এলাকায় অভিযান চালানো হলে কাচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আ. রাজ্জাক (৫১) কে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

‎আটককৃত মোঃ আব্দুর রাজ্জাক উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ আবুল কাশেম চৌকিদার। ঘটনাস্থলেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও ব্যবসা উভয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

‎স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে প্রশাসনের এ ধরনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ কিছুটা কমেছে। তারা এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান, যাতে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পায়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, জনস্বার্থে এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর অবস্থান এবং জনসচেতনতা বৃদ্ধি পেলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি