শিরোনাম
শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন।

শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার

NEWS ROOM / ১৪ বার ভিউ
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



নক্ষত্রের বিদায়! দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে প্রধান শিক্ষক জীবন গোপাল হাওলাদার

ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক

ভোলার ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন গোপাল হাওলাদারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের অবসান ঘটেছে। চাকরিজীবনের শেষ কর্মদিবসে তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বহুমুখী প্রতিভার অধিকারী জীবন গোপাল হাওলাদার ৭১ নম্বর ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা, শিক্ষার্থীদের প্রতি স্নেহ এবং শিক্ষা বিস্তারে অবদান বিদ্যালয় পরিবারসহ এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাস, ইউপিইটিসির ইন্সট্রাক্টর মোমিন হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির, এজাজুল হক ও মো. মোসলেহ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আলমগীর, মনির উদ্দিন, শাহ আলম, গৌতম গোলদার, আবুল বশার, শামীমা, রুহুল আমিন, খোরশেদ আলম ও মো. জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিদায় সংবর্ধনায় বক্তারা জীবন গোপাল হাওলাদারের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান ও কর্মময় পথচলার প্রশংসা করেন। তাঁরা তাঁর অবসরজীবন সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দে কাটুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেও শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর আদর্শ, শিক্ষা ও স্মৃতি অমলিন হয়ে থাকবে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের বিদায় যেন একটি আলোকিত অধ্যায়ের সমাপ্তি।

জীবন গোপাল হাওলাদারের অবসরজীবন হোক সুন্দর, সুস্থ ও আনন্দময়—ভোলা প্রকাশ পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি