• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

শ্রী শ্রী কালীমাতা ও দূর্গা মাতা মন্দিরের পাকা ভবন নির্মাণের শুভ উদ্বোধন,নতুন কমিটি কর্তৃক মন্দিরের পাকা ভবন নির্মাণে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা।

NEWS ROOM / ২২১ বার ভিউ
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫




শ্রী চন্দ্র শেখর দে (আপন) সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলা পৌরসভাধীন দেবেন্দ্র কাহালী লেনস্থ (মোনালিসা গলি) শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা ও দুর্গা মাতা মন্দিরের পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাহা এতদিন টিনের ছাউনির নিচে ও বাঁশের খুঁটির উপর স্থাপনার মধ্যে প্রায় ৬০ বছর ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বী গন পূজা অর্চনা করে আসছেন। সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে মন্দিরটি আধুনিক স্থাপত্যে একটি তিন তলা পাকা ভবন হিসেবে রূপ নিতে যাচ্ছে।

মন্দিরের পাকা ভবন নির্মানের উদ্দেশ্যে সম্প্রতি পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ও মন্দির নির্মান কমিটি করা হয়েছে। নতুন কমিটি ও এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগণের পক্ষ থেকে এই মহতি উদ্যোগে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

গত ২৬ এপ্রিল ২০২৫, শনিবার মন্দির নির্মাণ কমিটির বিশেষ সভায় পাকা ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ০২ মে ২০২৫, শুক্রবার ধর্মীয় বিধি অনুযায়ী মন্দিরে রক্ষিত প্রতিমা বিসর্জন প্রদান করা হয় এবং ০৯ মে ২০২৫, শুক্রবার শুভ উদ্বোধনের মাধ্যমে মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসী ও ভক্তবৃন্দের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি হতে চলেছে একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনস্থল।

নতুন কমিটির পক্ষ থেকে সভাপতি মৃনাল কান্তি চক্রবর্তী (বিষু), সাধারণ সম্পাদক সজল কুমার দেব নাথ, ও প্রচার সম্পাদক বিজয় বাইন—সহ সংশ্লিষ্টরা সকল সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও শুভানুধ্যায়ীদের মিলন মেলায় উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন কাজ সম্পন্ন করেন ও মন্দিরের পাকা ভবন নির্মাণ কার্যক্রমে সকল সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ এবং সর্বোতভাবে সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি