• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

শশীভূষণে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত স্বামী কারাগারে

NEWS ROOM / ২১৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩




শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন (ভোলা):

ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় দায়ের করা যৌতুক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সাড়ে ছয় বছর পর গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

থানা-পুলিশ জানায়, স্ত্রীর করা মামলায় যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ০৫ বছরের সাজা ও ১০হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন মো. হোসেন।

২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর এলাকা থেকে শশীভূষণ থানার এএসআই আবুল কালাম সংগীয় ফোর্সের সহায়তায় তাকে(মো. হোসেন)গ্রেপ্তার করেন।
মো. হোসেন রসুলপুর ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড নুর মোহাম্মদ এর ছেলে।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় (সি আার) ১১৯/১৬ গ্রেফতারী পরোয়ানা রহিয়াছে। সে দীর্ঘ সাড়ে ছয় বছর পলাতক থাকার পর গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি