• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

মানুষের মাঝেই ঈশ্বর বিদ্যমান-সরোজ নাথ যুগ্ম সচিব।

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪




মানুষের মাঝেই ঈশ্বর বিদ্যমান-সরোজ নাথ যুগ্ম সচিব।
সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি:
স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মতিথি উৎসব উপলক্ষে বিবেকানন্দ যুব সমাজ কতৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী ( জিপিএ-৫) প্রাপ্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ নাথ তার বক্তব্যে বলেন, মানুষের মাঝেই ঈশ্বর বিদ্যমান। মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। চলমান পৃথিবীর সবই ত্যাগের জন্য, কখনও অন্যের জিনিসের উপর লোভ করা যাবে না। এসময় মেধাবী শিক্ষার্থীদের দেশ-প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহবান জানান। মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের মধ্য বাজার বিবেকানন্দ পাঠাগারে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মঈনুদ্দিন মাসুম, মেহেন্দিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিতাই সাহা, সমাজ সেবক অমিয় রঞ্জন দাস, শিক্ষক তরুণ দেবনাথ, আশুতোষ পাল, শ্যামল দাস, শিবু রঞ্জন দে, সঙ্গীত শিল্পী রিনা কুন্ডু,স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি নির্মল দাস, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, সাংবাদিক শ্যামল ঘোষ, লিটন নন্দী, ইঞ্জিনিয়ার সুপ্তজিত সমদ্দার সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি