• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে পানি,মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মনপুরার নিচু এলাকা।উজানের পানির চাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক শাহিন গ্রেপ্তার। স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি। ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত  অযত্ন-অবহেলায় পড়ে আছে ভোলা শহরের ভাষানি মঞ্চ

মাদক ছেড়ে শিক্ষার্থীদের পড়া-লেখায় মনযোগী হওয়ার আহ্বান জানালেন সার্কেল এসপি বাবুল আখতার

NEWS ROOM / ১২০ বার ভিউ
আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
মাদক ছেড়ে শিক্ষার্থীদের পড়া-লেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার।
বুধবার ৭ ফেব্রুয়ারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএমের সভাপতিত্বে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এসময় তিনি বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক,মোবাইলে অপব্যবহার,যৌতুক,কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষক,শিক্ষার্থী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ও বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাবুল আখতার শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,আপনারা আজ স্টুডেন্ট আগামীদিনে দেশ পরিচালনায় আপনাদের ভৃমিকা থাকবে,তাই এখন থেকে দেশের জন্য,দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে,বিশেষ করে সামাজিক কর্মকান্ডে আপনারা সবসময়ই সোচ্ছার হবেন,বোরহানউদ্দিন থানা পুলিশের সকল সদস্যবৃন্দ আপনাদের সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্য ওসি শাহীন ফকির বিপিএম বলেন,শিক্ষার্থীরা সমাজের আয়না,আপনারা সমাজের অপসংস্কৃতি দূর করে সমাজকে আলোকিত করতে চেষ্টা করবেন,মাদক থেকে দূরে থাকবেন।
এসময় তিনি তরুন সমাজকে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমে অংশ নিয়ে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন,ফছিউর রহমান সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি