সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও আনন্দঘন ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা উপলক্ষে ভোলায় আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণকথা ও শ্রীমদ্ভাগবত গীতার আলোচনা।
ভোলার দেবেন্দ্র কাহালী লেন, মোনালিসা গলি, সদর রোড এলাকায় শ্রী শ্যামল মণ্ডলের গৃহে অনুষ্ঠিত হবে এ ধর্মীয় আয়োজন। ঝুলনযাত্রার পবিত্র আবহে রাধাকৃষ্ণের লীলাকথা শ্রবণ, গীতার বাণী আলোচনা এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হবে।
আয়োজক গৃহস্থ পরিবারের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এ আয়োজনে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনা শ্রবণ ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের আশীর্বাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
ঝুলনযাত্রার এ পবিত্র তিথিতে ভক্তদের সাত্ত্বিক আহার গ্রহণ, রাধাকৃষ্ণের লীলা শ্রবণ এবং একমনে হরিনাম জপের আহ্বান জানানো হয়েছে।
প্রেম, ভক্তি আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর হোক ঝুলনযাত্রা—জয় রাধাকৃষ্ণ।