• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন ভোলায় ৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ভোলায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ

ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক

NEWS ROOM / ২৬ বার ভিউ
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ ওয়ালিল্লাহ মামুন স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলার সদর উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি লোডিং ড্রেজার এবং তিনটি বালুভর্তি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন।

​আজ সোমবার (১৮ মে) উপজেলার ভেদুরিয়া সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ভেদুরিয়া ও বাগমারা চর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্ট বা বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে বাগমারা চর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি বড় লোডিং ড্রেজার এবং বালুভর্তি তিনটি বাল্কহেড হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, আইন অমান্য করে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার ও বাল্কহেডগুলো আটক করা হয়েছে। নদী রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​আটককৃত ড্রেজার ও বাল্কহেডগুলোর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি