• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় চোখ রাঙাচ্ছে হাম, বাড়ছে রোগীর চাপ হাসপাতালে গর্ভবতী নারী ও প্রসূতি মায়েদের নিয়ে ভোলায় ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত বিশেষ অভিযানে সফল নেতৃত্বের স্বীকৃতি পেলেন বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনলাইনে হাজিরা দিতে গাছে উঠলেন শিক্ষক, নেটের জন্য জীবনের ঝুঁকি ভোলায় পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন মুনতাসীর আলম চৌধুরী রবিন। যুব প্রশিক্ষণ কেন্দ্র-ভোলায় ৩ মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান।

ভোলায় চোখ রাঙাচ্ছে হাম, বাড়ছে রোগীর চাপ হাসপাতালে

NEWS ROOM / ১ বার ভিউ
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলায় দিন দিন বাড়ছে হামের প্রকোপ। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসজনিত রোগে। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে অতিরিক্ত চাপ। অনেক রোগীকে ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও চোখ লাল হয়ে যাওয়া এর প্রধান লক্ষণ। সময়মতো চিকিৎসা না নিলে শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।

স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদানের ঘাটতি ও অসচেতনতার কারণে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে হামের বাড়তি সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি