• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

*ভোলার ১০ টি গ্রামে পবিত্র মাহে রমজান শুরু*

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫




জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গ্রামগুলোর অন্তত ৫ হাজার মানুষ আজ থেকেই রোজা রাখা শুরু করেছেন।

মূলত গ্রামগুলোর বাসিন্দাদের যাঁরা শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী, তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। এসব অনুসারী সবচেয়ে বেশি রয়েছেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। জেলায় তাঁদের সংখ্যা প্রায় ৫ হাজার হলেও টবগী ইউনিয়‌নেই রয়েছে প্রায় ৩ হাজার।

মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদারবাড়ি দরগাহ জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন জানান, দরবার শরিফের অনুসারীরা আজ শনিবার প্রথম রোজা রেখেছেন। এ জন্য গতকাল শুক্রবার রাত থেকে তিনি মসজিদে তারাবির নামাজ শুরু করেছেন।

মসজিদ কমিটির সভাপতি মো. মাসুদ পারভেজ রহিম জানান, ভোলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুম‌দ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে সুরেশ্বরী দরবার শরিফ ও মির্জাখীল দরবার শরিফের অনুসারী মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি