• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

ভোলার চরফ্যাশনে একটি পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার!!

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

ভোলার চরফ্যাশনে একটি পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার!!

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার চরফ্যাশন উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার আনুমানিক বয়স ৭০ বছর। তাঁর পরিহিত কাপড়-চোপড় ছেঁড়া ও ময়লাযুক্ত ছিল। লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিন জানান, ওই বৃদ্ধা প্রায় ১৫ বছর ধরে ভবঘুরে ছিলেন। চরফ্যাশন উপজেলার হাট-বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় তিনি ঘুরে বেড়াতেন। স্থানীয়রা তাকে শহীদের মা বলে ডাকত। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি স্বাভাবিক মৃত্যু বলে পুলিশের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি