• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলায় সামাজিক সংগঠন “স্বপ্নীল” এর সভাপতি সোহাগ সম্পাদক সোহেল

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলার সামাজিক সংগঠন ‘স্বপ্নীল সমাজ সেবা সংগঠন’ এর নবগঠিত কমিটিতে নুর-ইসলাম সোহাগ’কে সভাপতি ও সোহানুল ইসলাম সোহেল’কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও অর্ণব আহমেদ জাবেদ’কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট
পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা নাদিম হোসেন খান ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি’র সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। পর্যবেক্ষক পরিষদের সদস্য, নাজমুল আহসান, ইফতেখারুল ইসলাম জন, মো. সবুজ আলম, ওয়াহিদুর রহমান তুষার এবং প্রশিক্ষক হাবিব আল হাসান। কমিটির অন্য সদস্যরা হলেন সমন্বয়ক মো. রাহাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা রেবা, অর্থ সম্পাদক রিয়াজ মাহমুদ, সহ-অর্থ সম্পাদক সিনথিয়া সুমি, দপ্তর সম্পাদক এ আর আতিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহারা আক্তার ইকরা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিতা আক্তার, কার্যনিবাহী সদস্য সাইফুল ইসলাম খান, আর কে মেহেদী হাসান, হাবিব আল নাহিম, মো. ছলেমান হৃদয়, বিবি হালিমা, আমিনুল ইসলাম শিপন, মো. সিয়াম, ইমরুল কায়েস। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, ‘শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে কতটুকু অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ‘স্বপ্নীল’। এখানে প্রতিটি সদস্য সর্বদা সহযোগিতা করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রয়াস থাকলে ‘স্বপ্নীল’ তার কাঙ্খিত লক্ষ, উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।’

সংগঠনের নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।’

সংগঠনটি আর্থিক অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাচ্ছে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির নতুন দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি