• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি

ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

এম রহমান রুবেল ভোলা।।

ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের হল রুমে পরিষদের উদ্যেগে প্রতিষ্ঠনটির এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম.হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আমাদের গলায় টাই আসতো না।আমরা নতুন নতুন বড় বড় পদ ধারন করতে পারতাম না।এই বাংলাদেশকে যদি চিন্তা করতে হয়, এই বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে নিজেকে ভাবতে হয় তাহলে সবার আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কাছে সমর্পণ করতে হবে তার সমস্ত অনুভূতি ও তার সমস্ত সম্মান কে। কারন মুক্তিযোদ্ধারাই বাংলাদেশ কে বিনির্মান করেছেন।
অতিথিদের বক্তব্য শেষে ১০০ জন বীর মুক্তিযোদ্ধা কে ফুলেল সংবর্ধনা ও ২ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা আক্তার স্বপ্না’র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) তামিম আল ইয়ামিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি