• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন। তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত

ভোলায় এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পেলেন নবম শ্রেণির শিক্ষার্থী

NEWS ROOM / ৬৪৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২




ভোলায় এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পেলেন নবম শ্রেণির শিক্ষার্থী

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা

ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার (এসপি) হয়ে দায়িত্ব পালন করেছেন ইফরাত জাহান ইশান নামের নবম শ্রেণির এক ছাত্রী।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল ডিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে তার হাতে দায়িত্ব তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এর আগে ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শিক্ষার্থী ইশানকে ফুল দিয়ে স্বাগতম জানান। পরে এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করেন তিনি।
ইফরাত জাহান ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন সিকদারের মেয়ে। ইসমাইল হোসেন ওই বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ সুপারের দায়িত্ব পেয়ে শিশু অধিকার সুরক্ষা, নিরাপত্তা, সমাজের সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার, নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত ও নারীরা যাতে নির্যাতনের শিকার না হন সেজন্য সুপারিশ করেছে ইফরাত জাহান।ইফরাত জাহানের স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল),ডিআইও-১,জেলা বিশেষ শাখা,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক (ক্রাইম), অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা, এনসিটিএফ এর সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি