• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

​ভোলা সদরে প্রভাতী যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫




সিনিয়র ষ্টাফ রিপোর্টার মো: জাকির হোসেন ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলায় প্রভাতী যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ জুন) আলতাজের রহমান কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রভাতী যুব সংঘের বর্তমান আহ্বায়ক কমিটির সভাপতি ও আজকের খেলার সভাপতি জনাব জাবির হাসনাইন ডিকেন।

এ সময় প্রভাতী যুব সংঘের সদস্য ক্রীড়া অনুরাগী জনাব নুরে আলম সদস্য জনাব মো: জাকির হোসেন সদস্য জনাব মো: বাবুল সদস্য জনাব শাহাবুদ্দিন সদস্য জনাব আব্দুল হাই,সদস্য জনাব মো: জুয়েল, এছাড়া ভোলা জেলা ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক মো: আলীসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

খেলা শেষ এ জনাব নুরে আলম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী কার্যক্রম শুরু হয়। শুরুতেই সভাপতি জনাব জাবির হাসনাইন ডিকেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বল্প পরিসরে এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী তিনি বলেন যে খেলার মান মোটামুটি ভাল ছিল ভবিষত্যে আরও ভাল হবে।আমরা চরনোয়াবাদ বাসী প্রতিটি ভাল কাজে ঐক্যবদ্ধ থাকব একই সাথে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব।

ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইনস একাদশ ৩-০ গোলে আর্শেদ আলী সড়ক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রথমে পরাজিত দলকে রানার্স আপ কাপ এবং সাথে প্রাইজ মানি পুরস্কার দেয়া হয়েছে এবং পরে বিজয়ী দলকে চ্যাম্পীয়ন কাপ এবং সাথে প্রাইজ মানি পুরস্কার দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি