• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

ভোলা দক্ষিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

NEWS ROOM / ২১৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ইসরাফিল নাঈম, চরফ্যাশন প্রতিনিধি ভোলা প্রকাশঃ

নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিন প্রেসক্লাবের ২য় তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি বিরোধী কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে কুঞ্জেরহাট ডিটিএম হাইস্কুলের হলরুমে প্রেসক্লাবের সকল সদস্য সহ ভোলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও দুর্নীতি বিরোধী কবিতাপাঠ উদযাপন করা হয়।

ভোলা দক্ষিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শাহর সভাপতিত্ব ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন, প্রেসক্লাবের উপদেষ্টা জাতীয় কবিতা পরিষদ এর ভোলা শাখার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল, সরকারি শাহবাজপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ শরিফুল ইসলাম মোল্লা এলটি, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দত্ত, চরফ্যাশন টিবি স্কুলের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা।

এ সময় ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পক্ষ থেকে, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের ও লালমোহন উপজেলার প্রথম সাংবাদিক আব্দুর রাজ্জাককে আজীবন সম্মাননা প্রদান করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গজারিয়া গালর্স স্কুল এর অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী, আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারী, নবচেতনা ও ভোলা প্রকাশ চরফ্যাশন প্রতিনিধি ইসরাফিল নাঈম, খোলা কাগজ চরফ্যাশন প্রতিনিধি, রুবেল আশরাফুল, আজকের দর্পণ চরফ্যাশন প্রতিনিধি মামুন, আজকে পত্রিকা বোরহানউদ্দিন প্রতিনিধি, সাইফুর ইসলাম আকাশ সহ বিভিন্ন উপজেলার সাংবাদিক ও সাংস্কৃতিক বৃন্দ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি