• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছেন এমপি হাফিজ ইব্রাহিম বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের ভোলা জেলায় আগমন জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভোলা-ঢাকা নৌরুটে লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ নিরপরাধ জেলেদের আটক অভিযোগে প্রশ্নের মুখে মির্জাকালু নৌ ফাঁড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড। বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ, সাংবাদিকদের কাজে বাধা “আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী”: একটি স্লোগানের ভেতরে মানবিক সমাজের আহ্বান

ভোলা জেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত

NEWS ROOM / ১ বার ভিউ
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবনই মূল্যবান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৩ মে যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসক, ভোলা মহোদয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ভোলা জনাব ডা. শামীম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়।
আলোচনা সভার শুরুতে জনাব আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সমাজকর্মী, ভোলা সদর পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং জনাব হরিচান মিত্র, উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক, সরকারি শিশু পরিবার, ভোলা গীতা পাঠ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা’র সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা’র কনস্যালট্যান্ট (ফিজিওথেরাপি) জনাব মোঃ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুল ইসলাম, ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক জনাব শওকাত হোসেন, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জহিরুল হক কবির এবং শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ জনাব খালেদা খানম প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিডিইআরএম-এর সভাপতি জনাব স্বপন কুমার দে, ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অটিজম সম্পর্কে যা জানা জরুরি
অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার হলো মস্তিষ্কের বিকাশজনিত একটি জটিল প্রতিবন্ধকতা, যা সাধারণত শিশুর জন্মের দেড় থেকে তিন বছরের মধ্যে প্রকাশ পায়। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক গঠনে সাধারণত কোনো দৃশ্যমান ত্রুটি থাকে না। তবে তারা সামাজিক যোগাযোগ, ভাষার ব্যবহার ও আচরণগত ক্ষেত্রে ভিন্নতার পরিচয় দেয়।
একই ধরনের আচরণের পুনরাবৃত্তি, অতিরিক্ত চঞ্চলতা, নির্দিষ্ট রুটিন মেনে চলার প্রবণতা এবং অন্তর্মুখী আচরণ অটিজমের সাধারণ বৈশিষ্ট্য। তবে অনেক অটিজম আক্রান্ত ব্যক্তি ছবি আঁকা, গান, কম্পিউটার পরিচালনা কিংবা গাণিতিক সমস্যার সমাধানে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, অটিজমের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও জিনগত সমস্যা, রোগজীবাণুর সংক্রমণ, শরীরের বিপাক প্রক্রিয়ার জটিলতা এবং পরিবেশগত বিভিন্ন কারণ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
দিবসটির মূল বার্তা ছিল— সমাজের প্রতিটি মানুষকে অটিজম সম্পর্কে সচেতন হতে হবে এবং অটিজম আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ প্রদর্শন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি