• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩

NEWS ROOM / ১৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ইউসুফ হোসেন অনিক স্পেশাল করেসপন্ডেনট, ভোলা প্রকাশ:
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চাঁন মিঞা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন—আব্দুল বারেক (৭০), বিবি হাজেরা (৫৫) এবং মো. তৈয়ব (২০)। তাদের মধ্যে বিবি হাজেরা ও আব্দুল বারেক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।

‎স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাসির বাঘা ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি-ধামকির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

‎আহত বিবি হাজেরার ভাই ইব্রাহিম জানান, মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে হামলার শিকার হন তার ভগ্নিপতি ও ভাগিনা। তিনি অভিযোগ করেন, কবিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার বোন বিবি হাজেরা চিৎকার শুনে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

‎তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্যে রুহুল আমিন, বাবুল, মফিজ, কবির, মিনারা ও মিনজুসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

‎এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি