• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই

NEWS ROOM / ১২১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আঃ কাদের (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের সহযোগী সবুজকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎আটককৃত ব্যক্তিদের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয়দের অভিযোগ, সরকারি আব্দুল জব্বার কলেজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের পেছনের এলাকা দীর্ঘদিন ধরে মাদকের একটি সক্রিয় স্পট হিসেবে পরিচিত। সেখানে নিয়মিত ইয়াবা ও গাঁজার কেনাবেচা চলত। বিশেষ করে একটি পরিত্যক্ত ঘরকে কেন্দ্র করে প্রতিদিন মাদকসেবীদের আনাগোনা ছিল, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছিল।

‎এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাদক লেনদেন চলায় স্থানীয় তরুণ সমাজ বিপথে যাওয়ার ঝুঁকিতে পড়ছিল। তবে সাম্প্রতিক এই অভিযানের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

‎অভিযান পরিচালনাকারী বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকার মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি