• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে।

ফখরুল প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন: ভোলায় তোফায়েল

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

 

স্টাফ রিপোর্টারঃ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। ১৪ বছর ধরে বিএনপির মহাসচিবের মুখ থেকে একটাই কথা শুনি।

তিনি আরও বলেন, বিএনপির আর কোনো কাজ নেই। মির্জা ফখরুল বলেছেন আমরা যে কোনো সময় বিদায় নেব, তা এত সহজ? বার বার আমাদের দ্বারাই বিদায় নিয়েছে বিএনপি।

এ সময় তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। শক্তিশালী করতে হবে দলকে। মনে রাখবেন ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর মধ্যে আমরা শক্তিশালী হলে কেউ কিছু করতে পারবে না।

বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, শ্রমিক লীগের মো. ফারুক, স্বেচ্ছাসেবক লীগ জেলা সভাপতি আবু ছায়েম, স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ, কৃষকলীগ সভাপতি মামুন আল রশিদ, তাঁতী লীগ সভাপতি এনামুল হক ফরমান, মৎস্যলীগ আহবায়ক মো. হাছান খানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি