• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক মা’দ’ক-জু’য়া ছেড়ে সৃজনশীলতায় গড়ুক আগামীর ভোলা,তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের পাশে পুলিশ সুপার। নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ চরসামাইয়ার ব্যবসায়ী সুজন মাতাব্বরের বাপ্তার সুপারি বাগানে ডিবির অভি/যান, ই’য়া’বা-গাঁ’জা’সহ গ্রেপ্তার দুই ভোলায় নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে আ’গ্নে’য়াস্ত্র উদ্ধার, ডিবির হাতে আ’ট’ক নূরউদ্দিন ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির

দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান

NEWS ROOM / ২১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬



ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান,প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতে দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ভোলা।

বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি (ইনভেস্টিগেশন-২) মোঃ সারোয়ার জাহান ভোলা জেলা পুলিশ পরিদর্শন করেছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) তাঁর এ পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের বিভিন্ন দপ্তর, শাখা ও ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, প্রধান সহকারী শাখা, অপরাধ শাখা, হিসাব শাখা, মোটরযান শাখা, জেনারেল শাখা, টিআই শাখা, সি-স্টোর ও পুলিশ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ঘুরে দেখেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা।

পরিদর্শনের মধ্য দিয়ে জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি