• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

NEWS ROOM / ১৮৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আনু মাঝি (৮০) নামে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার শশীভুষন থানার জাহানপুর ইউনিয়নের জাহানপুর টু চরফ্যাশন রোডে মটর বাইকের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনু মাঝি ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে রোড অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী মোটর বাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আনু মাঝি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১ তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি