• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভোলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ৬৯৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বিজয় বাইন, সম্পাদক ও প্রকাশক ।।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করে শহরের বাংলাস্কুল মোড় থেকে একটি র‌্যালী
বের হয়ে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
জেলা আওয়ামীলীগের ব্যানারে ভোলা সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন।
র‌্যালী শেষ করে জেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশপ্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ,সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম লাভু,হামিদুল হক বাহালুল মোল্লা, দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরীসহ জেলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি