• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক মা’দ’ক-জু’য়া ছেড়ে সৃজনশীলতায় গড়ুক আগামীর ভোলা,তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের পাশে পুলিশ সুপার। নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি

অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

NEWS ROOM / ২২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



ভোলায় বিভিন্ন মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার,তদন্তে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর মডেল থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সোমবার (১৬ নভেম্বর) তিনি এসব ঘটনাস্থল পরিদর্শন করে মামলাগুলোর তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা ও গুরুত্বপূর্ণ আলামত পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মাদক, বাল্যবিবাহ ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহ কুফল তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি