• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

NEWS ROOM / ১৯১ বার ভিউ
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

  1.  স্টাফ রিপোর্টার।।

ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে হেলাল (৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শনিবার ( ২জুলাই ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ভেলুমিয়া বাজারের বান্দের পাড় কায়কিং পয়েন্ট এর সামনে ঘটনা ঘটে।

আহত হেলাল জানান, বেশ কিছুকদিন ধরে ভেলুমিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কবির মাল ও হালিম মিজির সাথে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো, হেলাল, কবির মাল, হালিম মিঝি একসাথেই গাছের ব্যাবসা করতো। পরবর্তীতে তারা ভিন্ন হয়ে যায়। যার পরিপেক্ষিতে হেলাল ২ লক্ষ টাকা পাওনা হয়, যা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন মাল একাধিক বার চেষ্টা করেও সমাধান করতে পারেনি, পরে উক্ত বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান কে জানানো হলে সেই থেকে ক্ষোভ তৈরি হয় হেলাল কে মেরে ফেলার। তারই পরিপেক্ষিতে শনিবার রাত ৯.৩৪ এর দিকে হঠাৎ পিছন থেকে কবির মাল গাছ কাটার ধারালো দা দিয়ে হেলালের মাথায় কোপ দেয়। যা অনেক ক্ষত সৃষ্টি হয়। একই সাথে হালিম মিঝি সাবল দিয়ে হত্যার উদ্ভব মাথায় আগাত করে যা হেলাল ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। মাকসুদ ও তুইন মাল হেলাল কে পিছন থেকে ধরে রাখে যার ফলে কবির মাল হেলালের বায়নাকৃত ১ লক্ষ ৩০ হাজার টাকা পকেট থেকে নিয়ে যায়, পরে
আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থা আমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

হেলালের স্ত্রী রিনা বেগম বলেন, প্রায় সময়ই কবির আর হালিম চৌধুরী আমার স্বামী কে দেখিয়ে দিবে মর্মে হুমকি দিত,কিন্তু আজ তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। আমি এদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

অভিযুক্ত কবির মাল ও হালিম মিঝির সাথে মুঠোফোন যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি