ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা বা কালীপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ১৬টি মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরের জন্য এক টন করে এ চাল বরাদ্দ দেওয়া হয়।
মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষ থেকে এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শ্রী শ্রী কালী ও শ্যামা মায়ের পূজা উপলক্ষে এ উদ্যোগে পূজামণ্ডপগুলোতে উৎসবের আনন্দ ও আয়োজন আরও প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় উৎসবকে ঘিরে এ ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুভ দীপাবলি ও শ্যামা পূজা উপলক্ষে ভোলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়, দূর হোক অন্ধকার ও অশুভ শক্তি—প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার বন্ধন।