রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন প্রতিনিধি-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা এলাকায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
মানিকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এড.কাজী আজম, যুগ্ম আহ্বায়ক কাজী শহিদুল ইসলাম নাসিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হালদার, ক্রীড়া সংস্থার সদস্য আতিফ আসলাম রুবেল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিস চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক ফাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়াই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।