সবুজ আহমেদ ভোলা | বোরহানউদ্দিন ঃ
ভোলার বোরহানউদ্দিনের কৃতী সন্তান, বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগীত প্রশিক্ষক রাজিব রতনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগীতপ্রেমী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগীতের প্রতি গভীর ভালোবাসা, নিষ্ঠা, সাধনা ও আন্তরিকতার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে সংগীতের চর্চা ও বিকাশে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে স্মরণীয় করে রাখবে।
একজন সংগীতশিল্পীর বিদায় শুধু একটি জীবনের অবসান নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠ, সংগীতচর্চা, সৃষ্টিশীলতা এবং অসংখ্য শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়া সংগীতের আলো দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালো কাজ, কর্ম ও স্মৃতি কখনো হারিয়ে যায় না। শ্রদ্ধেয় রাজিব রতন দাদার সংগীতসাধনা ও অবদান তাঁকে মানুষের হৃদয়ে অমর করে রাখবে।
বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় স্মরণ করছি ভোলার এই কৃতী সন্তানকে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।