• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক।

খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী।

NEWS ROOM / ১৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট ভোলা প্রকাশঃ

সরকারি অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যবহৃত ২ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।

বর্তমান সময়ে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্নের মধ্যে এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। সরকারি অর্থের এক টাকাও অপচয় না করে কোষাগারে ফেরত দেওয়ার এই ঘটনা প্রশাসনে সততা ও দায়িত্বশীলতার এক অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, দেশের প্রতিটি সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে যদি এ ধরনের সৎ, নিষ্ঠাবান ও জবাবদিহিমূলক কর্মকর্তা থাকেন, তবে উন্নয়ন প্রকল্পে অপচয় কমবে এবং জনগণের আস্থা আরও বাড়বে।“এরকম সৎ কর্মকর্তা সব সেক্টরের প্রয়োজন”—এমন মন্তব্যই এখন সর্বত্র উচ্চারিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি