• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন

সড়ক থেকে গাছ সরিয়ে জনদুর্ভোগ কমাল বোরহানউদ্দিন থানা পুলিশ

NEWS ROOM / ৬৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মক্কার পোল এলাকায় অতি বৃষ্টির ফলে একটি বড় গাছ উপড়ে পাকা সড়কের ওপর পড়ে যান ও পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা দেখা দেয়।

‎মঙ্গলবার সকালে ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক রিপন কুমার সাহা, এসআই জসীম উদ্দীন, পিএসআই মেহেদি হাসান, কনস্টেবল আব্দুল আজিম এবং কনস্টেবল আখতার হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে তারা স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছটি কেটে অপসারণ করেন এবং অল্প সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

‎পুলিশের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে দীর্ঘ সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের দুর্ভোগ লাঘব করা পুলিশের অন্যতম দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে বোরহানউদ্দিন থানা পুলিশ সর্বদা প্রস্তুত। সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যাহত হওয়ার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করে।”

‎স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে বোরহানউদ্দিন থানা পুলিশের এই সক্রিয় ভূমিকা পুলিশের প্রতি জনগণের আস্থা ও ইতিবাচক ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি