• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু রাজকীয় মননের মানুষ ইউছুফ দারোগা আর নেই মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার টাকা।। ‎ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাকরি খুঁজতে এসে চাকরি পেয়েই ফিরলেন শতাধিক তরুণ-তরুণী ভোলার চরাঞ্চলে বাড়ছে মহিষ চুরি, আতঙ্কে বাতানিরা হাসপাতালে রোগীর চাপ, খাদ্য পাচ্ছেন মাত্র ২৫০ জন বোরহানউদ্দিনে ঝু”লন্ত অবস্থায় বৃদ্ধের মর/দেহ উদ্ধার স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ খালেদা খানম,সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ

বিশেষ অভিযানে সফল নেতৃত্বের স্বীকৃতি পেলেন বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান

NEWS ROOM / ৩৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

‎ভোলা জেলা পুলিশের মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

‎সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান জেলার সামগ্রিক অপরাধ চিত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

‎সভায় পুলিশ সুপার বিগত ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রস্তুতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান জোরদারকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

‎এ সময় পেশাগত দায়িত্ব পালনে অসামান্য অবদান, কর্মদক্ষতা এবং সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

‎মে মাসে “বিশেষ অভিযানে সফল নেতৃত্বদানকারী অফিসার” হিসেবে সম্মাননা অর্জন করেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে তাঁর কার্যকর নেতৃত্ব, পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

‎সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, কোর্ট পুলিশ পরিদর্শক, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি