• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল। ভোলা সদর হাসপাতাল চত্বরে অটো-রিকশার দখল, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে গিয়ে সড়ক দু’র্ঘ’টনা’য় মো. বাবুল (২৮) নামে এক ব্রাজিল ভক্ত নি’হ’ত হয়েছেন বোরহানউদ্দিনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত ভেঙে যাওয়ার ৫ বছরেও ভোলার ভেদুরিয়ার এই সেতুটি মেরামত হয়নি সংসদের পার্লামেন্ট মেম্বার’র ক্লাবের সাধারণ সম্পাদক হলেন আন্দালিব রহমান পার্থ

যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর

NEWS ROOM / ৩১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও মামলা দায়ের করার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার করতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়। ইন্টারপোলের রেড নোটিশ বা বিশেষ যোগাযোগের সূত্র ধরে দুবাই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সদরদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি