• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবুও লোডশেডিং দুঃখ প্রকাশ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের

NEWS ROOM / ১০১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬




নিজস্ব প্রতিবেদক | ভোলা প্রকাশঃ 
ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত থাকা সত্ত্বেও ঘন ঘন লোডশেডিং হওয়াকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “ভোলার মাটিতে দেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র থাকার পরও এখানকার মানুষকে বিদ্যুৎ সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বয়ের অভাবে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

স্পিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভোলার মানুষের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
এদিকে, জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত লোডশেডিং কমিয়ে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি