• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলায় ঈদ উপহার বিতরণ বোরহানউদ্দিনে শিক্ষক সমিতির ভবন উদ্বোধন, সংবর্ধনায় এমপি হাফিজ ইব্রাহিম তীব্র / ঝড়/ ও দমকা/ হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে /ফেরি /চলাচল /বন্ধ ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালিকা),ভোলায় / উপহার / সামগ্রী / বিতরণ চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে শিক্ষক সমিতির ভবন উদ্বোধন, সংবর্ধনায় এমপি হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা সড়কে অবস্থিত নবনির্মিত এই ভবনের উদ্বোধন শেষে তিনি ভবনটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

‎এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
‎সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম এমপি। তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষার ভিত গড়ে তোলেন শিক্ষকরা। শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবনির্মিত ভবনটিকে তিনি সময়োপযোগী ও শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খালেদা খানম আলেয়া, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা এ.বি আহমদ উল্যাহ আনছারী এবং ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ বশির আহাম্মদ। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ভবন নির্মাণের মাধ্যমে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের জন্য একটি স্থায়ী ও কার্যকর সাংগঠনিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এখান থেকে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সভা-সেমিনার এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

‎উদ্বোধন শেষে সংসদ সদস্য নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ভবনের অবকাঠামোগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ ভবন নির্মাণে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

‎অনুষ্ঠান শেষে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। শিক্ষক সমাজের প্রত্যাশা, নতুন এই ভবন উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি