• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভোলার বোরহানউদ্দিনের গর্ব: উপসচিব হলেন কৃতী দম্পতি পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১ ২৭ বছর পর কারাগারের দরজা খুলছে কালুর, ফিরছেন স্বজনদের কাছে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা

ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা।

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

হাসনাইন আহমেদ ভোলা প্রকাশঃ
ভোলায় মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে অল্প সময়েই সড়কে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানা গেছে, পানি জমে যাওয়ায় জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে আসা বিভিন্ন অনুষ্ঠানের অতিথি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সেবাপ্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই দীর্ঘ সময় অফিস থেকে বের হতে পারেননি। একই সঙ্গে পথচারী ও যাত্রীদের চলাচলও ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি তে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া দীর্ঘদিনের সমস্যা। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব ও নিয়মিত পরিষ্কার না করায় পানি দ্রুত নামতে পারে না।
এদিকে ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি