• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045 ভোলার পিআইও বিজন কৃষ্ণ খরাতী বরিশালে গ্রে/ফতার!

‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ করলো তরজুমানুল কুরআন ইনস্টিটিউট

NEWS ROOM / ১৫৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রিপন শান সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

‎কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মাদদ সালমান। ‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউট এর সভাপতি, মাওলানা আব্দুস সাত্তার হামিদী। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান , পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ড.মাাওলানা শহীদুল ইসলাম ফারুকী, বাইতুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালক মুফতি সাইফুজ্জামান, দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াস,কালশী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ নোমানী, বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদউল্লাহ ,বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি ওজায়ের, মাওলানা এ জে এম মহিউদ্দিন , মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া। সহযোগী আয়োজক রহমত ই খোদা, এডভোকেট হাবিবুর রহমান, আলাউদ্দিন, মাসুদুল ইসলাম, এবং রায়হান ফাউন্ডেশন এর পরিচালক এ. এম. এম. নওশাদ এহসান।

মুফতি ফজলুল করিম ও মিযানুর রহমান জামীলের সঞ্চালনায় রাজধানীর মিরপুর ১২ নাম্বার , ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ অনুষ্ঠান । ‎ইনস্টিটিউটটি প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের সহজ, হৃদয়গ্রাহী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ে সারা দেশে এর কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে (ফ্রি) কুরআন ও নামায শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করেছে। এর মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী অর্থসহ কুরআন শিক্ষা ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। দেশব্যাপী সার্বজনীন মুসলমানের মাঝে তাদের এ আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। ‎অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “কুরআনের শিক্ষা ও এর অর্থ বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সমাজে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কুরআনের দিকনির্দেশনা অনুসরণ করা।” ‎তাঁরা তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম দেশব্যাপী কুরআন শেখার নবজাগরণ সৃষ্টি করবে, তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হবে। অবক্ষয় সমাজকে ইনসাফভিত্তিক সমাজে পরিণত করতে এ ধরণের কার্যক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ।” ‎অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—
‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতী আব্দুল্লাহ শিবলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি