• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে জেলেদের প্রণোদনায় ‘নাম আছে, জেলে নেই’—বঞ্চিত প্রকৃত উপকারভোগী আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045

লালমোহনে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. সামিরা (৭) ও মোসা. সানজিদা আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশুলি এলাকার মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দু’জন সম্পর্কে আপন চাচাতো বোন। তারা ওই বাড়ির মো. আলাউদ্দিন ও মোসলেহ উদ্দিনের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সানজিদা ও সামিরা মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। এরপর অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরের ঘাটলায় গিয়ে তাদের জামা-কাপড় পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তাদেরকে খুঁজেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দু’জনকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু সামিরা ও সানজিদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যার জন্য তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি