• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা

ভোলায় পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি শরিফুল হক

NEWS ROOM / ১৭৮ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে ০৩ দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (৬ষ্ঠ ব্যাচ) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের (৬ষ্ঠ ব্যাচ) শুভ উদ্বোধন করেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন অরিত সরকার,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল)-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি