• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ইয়াবা ও ক্রিস্টাল আইচসহ চার যুবক আটক

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।

পটুয়াখালীর কুয়াকাটায় বিশেষ অভিযানে ইয়াবা ও ইয়াবার কাঁচামাল ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম ক্রিস্টাল আইচ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রহমান।

তিনি জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটায় ইয়াবা ও ভয়ঙ্কর মাদকদ্রব্য ক্রিস্টাল আইচসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পর্যটকদের লক্ষ্য করে এই মাদক সরবরাহ করত।”

আটককৃতরা হলেন—রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক; আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক; রাকিব (২৯) এবং মেহেদী হাসান (২৫)। তাদের সবার বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়। এর মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলে বয়ের কাজ করতেন বলে জানা গেছে।

আটক যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহিপুর থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে উল্লেখ করে মোহাম্মদ হামিমুর রহমান আরও বলেন, “পর্যটন শহর কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে আছি এবং ভবিষ্যতেও থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি