• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

উপকূলে ভারী বৃষ্টি পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

রিপন সাব্বির।মহিপুর কুয়াকাটা প্রতিনিধি।

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। এদিকে পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এজন্য পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামী পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

উপকূলীয় জেলা পটুয়াখালীসহ আশপাশের এলাকায় মঙ্গলবার রাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা দিনমজুররা। টানা বৃষ্টিতে কুয়াকাটা পৌর এলাকা ও মহিপুরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মাছ ধরার ট্রলার কুয়াকাটা উপকূলে নিরাপদে ফিরে এসেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘বঙ্গোপসাগরে যে কোনো দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।’

উল্লেখ্য, জুন মাসে বর্ষা মৌসুমে এমন বৃষ্টিপাত স্বাভাবিক হলেও, সাগরের এ ধরনের অস্বাভাবিক উত্তাল অবস্থা মৎস্যজীবীসহ উপকূলবাসীর জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রশাসনের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

আলিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামি বলেন, সমুদ্র বেশ উত্তাল থাকায় অনেক ট্রলার ঘাটে আসতে শুরু করেছে। তবে কিছু ট্রলার সমুদ্রে রয়েছে। তারাও তীরে ফিরতে শুরু করেছে। ফিরে আসা ট্রলারগুলো খালি হাতে ফিরছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে, আগত পর্যটকদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি