• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

শেখ রাসেলকে নিয়ে ভোলার ছেলে শাফায়াত হোসেন সিয়ামের লেখা!

NEWS ROOM / ২০৯ বার ভিউ
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২



  1. শেখ রাসেলকে নিয়ে ভোলার ছেলে শাফায়াত হোসেন সিয়ামের লেখা!

কি দোষ ছিল শেখ রাসেলের?

মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে। ৫ ভাই-বোনের মধ্যে শেখ রাসেল ছিল সবার ছোট। তার স্বপ্নীল চোখ দুটি ছিল মায়া ভরা। পরিবারের সবাই তাকে আদর করতেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত শেখ রাসেল। মাত্র ১০ বছর বয়সের সুন্দর ফুটফুটে প্রানবন্ত ছেলে রাসেল। কিভাবে মানুষ তাকে খুন করতে পারে? ঘাতকেরা এই প্রজাতির মতো শিশুটিকে ও প্রানে বাচতে দেয়নি। কি দোষ ছিল শেখ রাসেলের?

 

সেই ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ভয়াল কালোরাত, পবিত্র শুক্রবার। রাতের নিস্তব্ধ নিরবতা ভঙ্গ করে মসজিদে মসজিদে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশে পথভ্রষ্ট কিছু সংখ্যক সামরিক আমলা ও ক্ষমতালোভী দেশ বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর রোডের ঐতিহাসিক বাড়িতে এক কুখ্যাত হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনকে হত্যা করে, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটায়। ঘাতকরা সেদিন ১০ বছরের ছোট শিশু শেখ রাসেলকেও বাচতে দেয়নি।

শেখ রাসেলকে হত্যা করার পূর্বে শিশু রাসেল আতঙ্কিত হয়ে কান্নাজড়িত কন্ঠে বলেছিল, “আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো, আমাকে মায়ের কাছে নিয়ে যাও”। পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কন্ঠে মিনতি করেছিলো, “আমাকে হাসু (শেখ হাসিনা) আপার কাছে পাঠিয়ে দিন। “শেখ রাসেলকে ঘাতকরা হত্যা করার সময় শেখ রাসেল আরো বলেছিলো,” আমাকে মেরো না, আমি ছোট, আমি কোনো অপরাধ করিনি”।

কিন্তু সেই ঘাতকরা এই নিরপরাধ শিশুটিকে হত্যা করলো। কিভাবে পারলো তারা এই ছোট শিশুটিকে হত্যা করতে? ঘাতকের বুলেট স্তব্ধ করে দিয়েছে তার দুরন্ত পথচলা, মুখফোটা হাসি। কিন্তু কি দোষ ছিল ১০ বছরের ছোট শিশু শেখ রাসেলের? বড় হওয়ার কতই না স্বপ্ন ছিলো শিশু শেখ রাসেলের; কিন্তু সব কিছুই স্তব্ধ হয়ে যায় মানবরূপি দানবের হাতে। শেখ রাসেল চিরকালের শিশু হয়ে এদেশের সব শিশুদের মাঝে বেচে আছে।

লেখক:
মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)
সভাপতি, এনসিটিএফ, ভোলা জেলা।
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (অধ্যয়নরত), বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মোবাইল: ০১৬৪৮৫৮৯৩৫৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি