• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

ভোলায় শব্দদূষণ প্রতিরোধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত।।

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ শাফায়াত হোসেন।।

ভোলায় শব্দদূষণ প্রতিরোধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভোলায় অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে বাস চালকদের সচেতন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব তোতা মিয়া।

এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্য মীর আবিদ হোসেন রাফি, মোঃ জাহিদ হাসান, হৃদয় দত্ত, মোঃ এমরান খান, সুমাইয়া ইসলাম সুমু, ইসরাত জাহান নুহা, মোহাম্মদ মমিন হোসেন, মোঃ সাহিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলার সহকারী পরিচালক জনাব তোতা মিয়া বলেন, শব্দদূষন প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ করায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও তারা এরকম কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন বলেন, শব্দদূষন প্রতিরোধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি