• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ভোলা ইউনিটের নেতৃত্বে সিয়াম-রাসেদ

NEWS ROOM / ২২০ বার ভিউ
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪




 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধিঃ

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ভোলা জেলা শাখার নতুন ইউনিট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) শহরের চ্যাংপাই রেস্টুরেন্ট এ ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর ভোলা জেলা ইউনিটের সাবেক যুগ্ম কো-অর্ডিনেটর সিয়াম রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরিশাল এরিয়া সমন্বয়কারী আল মামুন রাব্বি। সুজন বন্ধুর জয়েন্ট কনভেনার মোস্তাফিজুর রহমান মিশুক, ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী হাদীউজ্জামান সুজন, ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত।

উপস্থিত অতিথি এবং জেলা ফোরামের সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণের মধ্য দিয়ে আগামী (২০২৫-২০২৬) অর্থবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচিত হয়। নির্বাচন শেষে ভোলা জেলা ফোরামের নতুন বছরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

নতুন এ কমিটিতে ভোলা জেলা কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন সিয়াম রহমান। যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদ এবং যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নতুন দায়িত্বে আসছেন আবিদা আমিন দিবা। নব-নিবাচিত নতুন কমিটির ১৩ সদস্যের মধ্যে অন্যান্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক আফনান মাসুদ, কোষাধক্ষ্য মোঃ নাঈম, কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ রাফসান,
প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক প্রণয় চন্দ্র কবিরাজ,
প্রচার প্রকাশনী ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা গবেষণা পাঠচক্র বিষয়ক সম্পাদক মোসাঃ বিবি ফাতেমা, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক ফাহমিদা প্রীতি, কার্যকরী সদস্য-১ মোঃ জুয়েল, কার্যকরী সদস্য-২ মামুন নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি